ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-৩১
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আয়াক্সের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা নিয়ে সংশয়

স্পোর্ট ডেস্ক:-জাতীয় দলের জার্সিতে সার্বিয়ার বিপক্ষে ইউরোর বাছাইপর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তখনই সংশয় দানা বেঁধেছিল, ১০ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্সের বিপক্ষে কি মাঠে নামতে পারবেন জুভেন্টাস তারকা! পর্তুগিজ সুপারস্টার অবশ্য তখন চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিলেন।

কিন্তু জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি কোনো ঝুঁকি নিতে চাইছেন না। আয়াক্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রোনালদোকে পাওয়ার ব্যাপারে সংশয় রয়েছে তার। শনিবার সিরি এ’তে এম্পোলির বিপক্ষেও ছিলেন না মাঠে।আগামী ১০ এপ্রিল ইউরোপ সেরার আসরে আয়াক্সের মুখোমুখি হবে অ্যালেগ্রির দল। সিআর সেভেনের চোট নিয়ে খুব সতর্কভাবে এগোতে চান জুভেন্টাস কোচ। তিনি বলেন, ‘সোমবার রোনালদোর পরীক্ষা নিরীক্ষা করা হবে। তারপরই আমরা তার অবস্থা জানতে পারব। প্রথম লেগে তার খেলা নিয়ে সংশয় আছে। আর ক্রিশ্চিয়ানো খুব ভালো করেই জানে যে সে যদি ফিট না হয়, সে খেলবে না। একটা ম্যাচের জন্য আমরা পুরো মৌসুমের জন্য কোনো ঝুঁকি নিতে পারব না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat