ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৪
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হজযাত্রীদের দেশেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:- চলতি বছর থেকেই বাংলাদেশী হজযাত্রীদের দেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ‘সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশী হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদির পরিবর্তে বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করি, এবারই এটি কার্যকর করতে পারব।’ ধর্মপ্রতিমন্ত্রী আজ রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। হজ ব্যবস্থাপনা বিষয়ক হালনাগাদ অগ্রগতি ও ভবিষ্যত করণীয় বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘সৌদি সরকারের আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলাম। এ বিষয়ে তাদের দুই মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে হজযাত্রীদের বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশে সৌদি আরবের একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে এসে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে দেশে ফিরে গেছেন। আগামী ৬ এপ্রিল আরও একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। আশা করছি, এবারই বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারব।’ সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, ‘আগামী ২৮ মার্চ তারিখ পর্যন্ত এ কার্যক্রম চলবে। সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে ৬ হাজার ৫৭ জন অবশিষ্ট আছে ৭৫৯ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন হয়েছে ৭৫ হাজার ৫২ জন এবং নিবন্ধনের জন্য অবশিষ্ট আছে ৪১ হাজার ৬৯৪ জন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat