ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৪
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানে বিস্ফোরণে ৮ শিশু নিহত
আন্তর্জাতিক ডেস্ক :- সুদানের ওমদুরমান নগরীর উত্তরাঞ্চলে রোববার বিস্ফোরণে আট শিশু নিহত হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান। জেনারেল হাশিম আব্দেল রহিম বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাত শিশু নিহত ও হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় এক শিশু মারা যায়। তিনি বলেন, ছেঁড়া কাগজ ও কাপড় কুড়ানোর সময়ে শিশুরা একটি ‘অদ্ভূত জিনিস’ খুঁজে পেয়ে তা নিয়ে নাড়াচাড়া করছিল। তখন এটি বিস্ফোরিত হয়। উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকাটিতে জঙ্গিদের আস্তানা ছিল। সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিস্ফোরণে আট শিশুর নিহতের কথা নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat