ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-১৩
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোতে বাস থেকে ১৯ অভিবাসন প্রত্যাশীকে অপহরণ
আন্তর্জাতিক ডেস্ক :- মেক্সিকোর উত্তরাঞ্চলে গত সপ্তাহে একটি বাস থেকে যে ১৯ যাত্রীকে অপহরণ করা হয় তারা সকলে অভিবাসন প্রত্যাশী ছিলেন। তদন্ত কর্মকর্তারা বিষয়টি তদন্ত করেছে। প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর মঙ্গলবার একথা বলেন। খবর এএফপি’র। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার লোকগুলো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী গোলযোগপূর্ণ তামাউলিপাস রাজ্য দিয়ে যাওয়ার সময় চারটি গাড়ি দিয়ে রাস্তা বন্ধ রেখে তাদের বাস থামতে বাধ্য করে। সশস্ত্র ব্যক্তিরা বাসে উঠে ১৯ যাত্রীকে অপরহণ করে নিয়ে যায়। তাদের হাতে একটি তালিকা ছিল। এতে ওই যাত্রীদের নাম ছিল। অপহৃত ব্যক্তিদের কথা উল্লেখ করে লোপেজ ওব্রাদোর বলেন, ‘তারা অভিবাসন প্রত্যাশী ছিলেন এটা আমি নিশ্চিত করতে পারি।’ তবে তারা কোন দেশের নাগরিক তা তিনি জানাননি। বাসটি টাম্পিকো থেকে রেনোসা যাচ্ছিল। বাস চালক ১৯ যাত্রীকে অপহরণের কথা বিভিন্ন কর্তৃপক্ষকে বললেও প্রকৃত সংখ্যা ২৫ হতে পারে বলে তদন্ত কর্মকর্তারা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat