ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-১০
  • ৩৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত নিহত ১৫৭ আরোহী
আন্তর্জতিক ডেস্ক:- ১৫৭ জন যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটির সকল আরোহী নিহত হয়েছেন। ইথিওপিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে। বোয়িং-৭৩৭ বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিলো। ওড়ার মাত্র ৬ মিনিট পরই এটি বিধ্বস্ত হয় বলে আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে। খবর বিবিসির। ইথিওপিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮০০ বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও ৮ জন ক্রু ছিলেন। যাদের কেউই বেঁচে নেই। মাত্র ৪ মাস আগে বিমানটি বহরে যোগ করেছিলো এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমান সংস্থার একজন মুখপাত্র বলেন, স্থানীয় সময় রবিবার ৮ টা ৪৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে দুই ঘণ্টার দূরত্বে দুর্ঘটনাস্থলটি অবস্থিত।দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও ওই বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের খবর নিশ্চিত করা হয়। সরকারি এভিয়েশন সংস্থার মুখপাত্র বলেন, মোট আরোহীর সংখ্যা ১৫৭ জন। থিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। আক্রান্তদের জন্য প্রার্থনা করার আহ্বান জানিযে টুইট করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাও। ২০১৮ সালে বোয়িং-৭৩৭ মডেলের আরেকটি বিমান ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত হলে ১৮৯ জন আরোহী নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat