ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৮
  • ৩২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৯ মাস পর আবার আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন মেসি
স্পোর্ট ডেস্ক:- কোপা আমেরিকাকে সামনে রেখে প্রায় ৯ মাস পর আবার জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। রাশিয়া বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনার জার্সিতে আর তাকে দেখা যায়নি। চলতি মাসে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন। সেই দলে আছেন মেসি। আগামী ২২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ২৬ মার্চ তাঞ্জিয়ারে মরক্কোর সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে মেসি শুধু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটায় খেলতে পারেন। মেসিকে নিয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, ‘মেসিকে দলে ডাকা হয়েছে। সে একটি নাকি দুটি ম্যাচ খেলবে, এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিব।’ চলতি বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলে হবে কোপা আমেরিকা। তার আগে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির দলে ফেরাটা দেশটির জন্য দারুণ এক সুখবরই। মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে ফিরেছেন অ্যাঙ্গেল ডি মারিয়াও। গোলরক্ষক : আগুস্টিন মার্চেসিন, হুয়ান মুসো, এস্টেবান আন্দ্রাদা, ফ্রাঙ্কো আরমানি ডিফেন্ডার: জের্মান পেজেয়া, গাব্রিয়েল মের্কাদো, হুয়ান ফইথ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, ওয়াল্টার কানেমান, মার্কোস অ্যাকুনা, গঞ্জালো মনটিয়েল, রেনজো সারাভিয়া, লিসান্দ্রো মার্তিনেজ মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গুইডো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, রবার্তো পেরেইরা, অ্যাঙ্গেল ডি মারিয়া, মাতিয়াজ জারাকো, আইভান মার্কোনে, ডোমিঙ্গো ব্লাঙ্কো, রদ্রিগো ডে পল ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো মার্টিনেজ, পাওলো দিবালা, অ্যাঙ্গেল কোরেয়া, লাউতারো মার্তিনেজ, দারিও বেনেডেতো, মাতিয়াস সুয়ারেজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat