ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৭
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নবনির্বাচিত ডিএনসিসি মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
নিউজ ডেস্ক:-  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত কাউন্সিলররাও একই অনুষ্ঠানে শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান। এসময় ডিএনসিসি’র ২৬ কাউন্সিলর এবং ডিএসসিসি’র ২৪ কাউন্সিলর এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন। স্থানীয় সরকার বিভাগের সচিব এসএম গোলাম ফারুক এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। ডিএনসিসি’র মেয়র পদের উপনির্বাচন এবং ডিএনসিসি ও ডিএসসিসি’তে নতুন করে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদ ও সংরক্ষিত আসনে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এ উপনির্বাচনে নির্বাচিত হন। তিনি নৌকা প্রতীক নিয়ে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫২ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat