ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৬
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে শক্তিশালী করতে হলে আন্দোলন করতে হবে : ফখরুল
নিউজ ডেস্ক:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। এখন আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং আন্দোলন করতে হবে। যার মাধ্যমে পুনরায় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। দলীয় সংগঠন শক্তিশালী করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে প্রথম কাজটি করতে হবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘন্টার মানবন্ধনে তিনি এ সব কথা বলেন। দুপুর সাড়ে ১২ টা থেকে দেড় টা পর্যন্ত এই মানব বন্ধনে ব্যাপক সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন। বেলা সাড়ে ১১ টা থেকৈই নেতা-কর্মীরা জমায়েত হতে থাকেন। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলমী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জলবায়ু বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, সবার আগে আমাদেরকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এজন্য আমাদের আইনি লড়াই চলছে। এটির পাশাপাশি রাজপথে দুর্বার আন্দোলন করে তাকে মুক্ত করতে হবে, আন্দোলন ছাড়া নেত্রীর মুক্তি হবে না। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছে এই অবৈধ সরকার। সবগুলো মামলা জামিন যোগ্য হলেও শুধুমাত্র সরকারের প্রতিহিংসার কারণে তাকে মুক্ত করা যাচ্ছে না। তিনি বলেন,সরকার খালেদা জিয়াকে ভয় পায় কারণ কারাগারে যাওয়ার পর তিনি গণতন্ত্রের মাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তারা বেগম জিয়া কে এতটাই ভয় পায় যে তারা ভাবে তাকে সুচিকিৎসা করালেও তাদের ক্ষমতা হারাবে। বিএনপি নেতাদের নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, সারাদেশে আমাদের নেতাকর্মীদের ৯৮ লাখ মামলা দেওয়া হয়েছে। আসামি করা হয়েছে ২৫ লাখ। সিটি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সিটি নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি, কারণ এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা নেই, তারা নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat