ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৫
  • ৩৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতীয় সাবমেরিন প্রবেশ ঠেকানোর দাবি পাকিস্তানের
আন্তর্জতিক ডেস্ক:- পাকিস্তান তার জল সীমায় ভারতের সাবমেরিন প্রবেশ ঠেকিয়ে দেয়ার দাবি করেছে। মঙ্গলবার দেশটির নৌবাহিনী এ দাবি করে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে ভয়াবহ এক আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় সৈন্য নিহত হওয়ায় চিরবৈরি ও পরমাণু শক্তিধর এ দু’দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গ্রুপ জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করে। এ ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে বিমান হামলা চালায়। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় একটি বিমান ভূপাতিত হলে সেটির পাইলট ইসলামাবাদের হাতে আটক হয়। পরে পাকিস্তান ভারতীয় ওই পাইলটকে মুক্তি দেয়। ইসলামাবাদ এই মুক্তিকে ‘শান্তির বার্তা’ হিসেবে উল্লেখ করে। এসব ঘটনার কয়েকদিনের মধ্যে নতুন করে ডুবোজাহাজ ঠেকানোর ঘটনাটি ঘটে। এক বিবৃতিতে একজন নৌ কর্মকর্তা বলেন, পাকিস্তানী নৌবাহিনী তাদের জলসীমায় প্রবেশ করতে যাওয়া ভারতের একটি ডুবোজাহাজ থামিয়ে দিয়েছে। তিনি বলেন, সরকারের শান্তি বজায় রাখার নীতির আলোকে ভারতের ডুবোজাহাজকে লক্ষ্যে পরিণত করা হয়নি। গত ২০১৬ সালের পর এটি এ ধরণের প্রথম ঘটনা। ওই সময়েও পাকিস্তান তাদের জলসীমা থেকে ভারতের ডুবোজাহাজ ঠেকিয়ে দেয়ার কথা জানিয়েছিল। তবে, মুখপাত্র কখন ও কোথায় ডুবোজাহাজটিকে থামিয়ে দেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি। এদিকে ভারতীয় কর্মকর্তাদের পক্ষ থেকে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat