ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনায় মিলিত হলেন কিম ও ট্রাম্প
আন্তর্জতিক ডেস্ক:-উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হ্যানয়ে দ্বিতীয় দিনের এক আলোচনায় মিলিত হয়েছেন। আট মাস আগে তাদের মধ্যকার সর্বশেষ বৈঠকের পর সম্পর্ক জোরদারের লক্ষ্যে তারা আলোচনা করেন। খবর এএফপি’র। ট্রাম্প এই সম্মেলন থেকে বড় ধরনের কিছু প্রত্যাশা না করার কথা ব্যক্ত করে বৃহস্পতবার সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চুক্তির ব্যাপারে তার ‘কোন তাড়া নেই।’ তিনি বলেন, এর সুফল পেতে সময় লাগবে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘দেশটির নিরস্ত্রীকরণের ব্যাপারে সবদিক বিবেচনা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কোন তাড়া নেই। আমরা সঠিক চুক্তিটিই করতে চাই।’ বিলাসবহুল মেট্রোপোল হোটেলে কিমের সাথে তিনি বৈঠক বসেন। ‘সবচেয়ে ভাল ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানোর’ কিম প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যানয়ের যেখানে এ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে তাদেরকে পাশাপাশি হাঁটতে দেখা যায়। ট্রাম্প বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সংলাপ অব্যাহত রয়েছে।’ স্থানীয় সময় দুপুর ২টায় চুক্তি স্বাক্ষরের আগে আজ সকালে তাদের একান্ত বৈঠকের কথা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভিয়েতনাম ছাড়ার আগে ট্রাম্প একটি সংবাদ সম্মেলন করবেন। তবে কিম রাষ্ট্রীয় এক সফরের জন্য ভিয়েতনামে অবস্থান করবেন এবং এই সপ্তাহান্তে তিনি হ্যানয় ছাড়বেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat