ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে আধুনিক শুটকি মহাল স্থাপন করবে সরকার
নিউজ ডেস্ক:- কক্সবাজারে আধুনিক শুটকি মহাল ও ইটিপি স্থাপন করবে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ৪৫ একর জমির ওপর ২৫৮ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারের খুরুশকুলে ‘একটি আধুনিক শুটকি মহাল ও ইটিপি’ স্থাপিত হবে। আজ বুধবার বিএফডিসির সম্মেলনকক্ষে বার্ষিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাবিষয়ক এক পর্যালোচনাসভায় এই কথা জানানো হয়। বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) দিলদার আহমদের সভাপতিত্বে, সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সুবল বোস মনি, জয়েন্ট চিফ লিয়াকত আলী প্রমুখ বক্তব্য রাখেন। ‘কক্সবাজার জেলার খুরুশকুলে একটি আধুনিক শুটকি মহাল ও ইটিপি স্থাপন প্রকল্প’ এর অধীন এই শুটকি মহাল ও ইটিপি স্থাপনের কাজটি বাস্তবায়ন করবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে- পুনর্বাসিত পরিবারগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করা, ক্লাস্টারভিত্তিক সেমি-ইম্প্রোভড ও আধুনিক শুটকি প্রক্রিয়াকরণ-পদ্ধতি চালু করা, রাসায়নিক পদার্থ ও ধুলিকণামুক্ত শুটকির সরবরাহ নিশ্চিত করা, গুণগতমানসম্পন্ন কাঁচামাছ সংগ্রহের জন্য আধুনিক মৎস্য অবতরন ব্যবস্থা নিশ্চিত করা এবং শুটকিমাছের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারসৃষ্টি করা। প্রকল্পের নির্মাণকাজের মধ্যে ৫০ টনের আইস প্লান্ট, মৎস্য অবতরণ ও প্রক্রিয়াকরণ শেড, ২৪৫০টি গ্রিনহাউজ বেসড মেকানিক্যাল ড্রায়ার, ৫০টি সেমি মডার্ন মেকানিক্যাল ড্রায়ার ৫০০ ও ৩০০ টনের ২টি কোল্ডস্টোরেজ, কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, ফিসমিল ও ফিস ওয়েল প্লান্ট ও মেশিন রুম নির্মাণ উল্লেখযোগ্য। এছাড়াও ড্রাইফিস মার্কেট, মাল্টিপ্লেক্স বিল্ডিং, কনভেয়র বেল্ট (জেটি হতে ল্যান্ডিং স্টেশন), ট্রাক পার্কিং, প্যাকেজিং ফ্যাক্টরি, ইলেক্ট্রিক সাবস্টেশন ও জেনারেটর হাউজ, ৪টি টয়লেট জোন, ইটিপি ও ডব্লিউটিপি স্থাপন এবং ২৪ কিলোমিটার অভ্যন্তরীণ রোড-নেটওয়ার্কও তৈরি করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat