ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের আকাশসীমায় পাকিস্তানের যুদ্ধবিমান, যুদ্ধের আশঙ্কা
আন্তর্জতিক ডেস্ক:-ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশসীমা লঙ্ঘন করেছে পাকিস্তানের বোমারু বিমান। বুধবার পাকিস্তানের এসব বিমান ভারতের প্রবেশ করেছে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম। ভারতীয় বাহিনীর তোপের মুখে এসব বিমান ফিরে যেতে বাধ্য হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত তিনটি পাকিস্তানি জেট কাশ্মীর দিয়ে ঢুকেছিল ভারতের আকাশে। খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে তিনটি পাকিস্তানি যুদ্ধবিমানের দেখা মিলেছে। এরপরই ভারতীয় বাহিনীর প্রতিরোধের মুখে পাকিস্তানের এসব যুদ্ধবিমান ফিরে যেতে বাধ্য হয়। এদিকে জম্মু, কাশ্মীরে সহ শ্রী নগরের সকল বিমান বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ভারত। এছাড়া সীমান্ত জুড়ে জারি করা হয়েছে রেড এলার্ট। মঙ্গলবার ভোররাতে ‘লাইন অব কন্ট্রোল’ অতিক্রম করে পাকিস্তানের সীমানার ভেতরে বালাকোটে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। ভারতের দাবি, হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছে। কিন্তু ভারতের দাবি অস্বীকার করে পাকিস্তান জানায়, হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বরং তাড়া খেয়ে পালিয়েছে ভারতের বিমান বাহিনী। তবে পাকিস্তানি অংশে প্রবেশ করে ভারত যে ‘আগ্রাসন’ চালিয়েছে তার কড়া জবাব দেওয়া হবে হুমকি দিয়েছে পাকিস্তান। জানিয়েছে, যেকোন সময় ভারতে হামলা জন্য প্রস্তুত সেনাবাহিনী। এনিয়ে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তথ্য সূত্র: এনডিটিভি, এএফপি, টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat