ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকায় কেমিক্যাল গুদাম অপসারণ কাজ শুরু
নিউজ ডেস্ক:– পুরান ঢাকায় কেমিক্যাল গুদাম অপসারণ কাজ শুরু করেছে দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার দুপুরে চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টের কেমিক্যাল অপসারণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। যতোক্ষণ পর্যন্ত পুরান ঢাকার সব কেমিক্যাল গোডাউন স্থানান্তর না হবে ততোক্ষণ এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি। অপসারণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‌‘অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশনের বেজমেন্টের কেমিক্যাল অপসারণ কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর এর মধ্য দিয়ে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণ কাজ শুরু হলো।’ তিনি বলেন, ‘এখনও যেসব বাড়ির মালিকরা কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নেননি সেসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ এ সময় একটি পিকআপ ভ্যানে তুলে নেওয়া হচ্ছিল কেমিক্যাল। তখন এলাকার অনেকেই বিক্ষোভ করছিলেন। তারা দাবি করেন, আগুনের সূত্রপাত সিলিন্ডার বিস্ফোরণের কারণে হলেও বারবার কেমিক্যালকে দায়ী করা হচ্ছে। বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহতের খবর জানায় ঢাকা জেলা প্রশাসন। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat