ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে,সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের শোক প্রকাশ
প্রবাস ডেক্স:-সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সম্প্রতি বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। সৌদি বাদশাহ সালমান শোক বার্তায় বলেন, আমরা ঢাকার চকবাজারে সংগঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি এবং অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন। বাদশাহ সালমান বলেন, আমি আমার নিজের নামে এবং সৌদি সরকার ও জনগণের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সাথে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে শোকবার্তা পাঠিয়েছেন। ক্রাউন প্রিন্স তাঁর শোকবার্তায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat