ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের কারাগারে বন্দি ৮৫০ ভারতীয় বন্দিকে মুক্তি দেবে সৌদি
আন্তর্জতিক ডেস্ক:-সৌদি আরবের কারাগারে বন্দি ৮৫০ ভারতীয়কে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে যুবরাজ মোহাম্মদ এই নির্দেশ দেন বলে নয়াদিল্লি জানিয়েছে। খবর এনডিটিভি ও আল-জাজিরা’র ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বুধবার রাতে এক টুইটার বার্তায় জানান, আরেকটি বড় অর্জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের কারাগারে সাড়ে ৮শ’ ভারতীয় বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ভারত থেকে দুই লাখ হজযাত্রী সৌদিতে যেতে পারবেন বলেও জানিয়েছেন যুবরাজ। এর আগে বুধবার প্রধানমন্ত্রী মোদী এবং যুবরাজ বিন সালমান দ্বিপাক্ষিক বৈঠক করেন। তারা সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা দেন। যুবরাজ কাশ্মিরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার নিন্দা জানান। গত মঙ্গলবার রাতে দিল্লিতে আসেন যুবরাজ বিন সালমান। এর আগে তিনি পাকিস্তান সফর করেন। সৌদি যুবরাজ গতকাল চীনে পৌঁছান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা যুবরাজের। বৈঠকে জ্বালানি ইস্যুতে বড় ধরনের সমঝোতা হতে পারে। কারণ চীন জ্বালানির জন্য সৌদি আরবের ওপর অনেকটা নির্ভরশীল। আর চীন সৌদি আরবের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৬৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের সমপরিমাণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat