ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক

  • প্রকাশিত : ২০১৯-০২-১২
  • ২৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজ ডেস্ক:–ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, অন্যান্য বছরের স্বাভাবিক ব্যয় বৃদ্ধির সাথে তুলনা করলে এ বছর প্রকৃত হিসেবে হজের ব্যয় বাড়েনি, বরং কমেছে। তিনি আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গত বছর ২০১৮ সালের প্যাকেজ-১ এর হজযাত্রীদের সর্বসাকুল্য ব্যয় নির্ধারণ করা হয়েছিল তিন লাখ ৯৭ হাজার নয় শত ২৯ টাকা। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া প্রস্তাব করা হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ১৯১ টাকা যা গত বছরের তুলনায় ২০ হাজার টাকা বেশি। এর সাথে এ বছর সৌদি আরব সরকার কর্তৃক কর বৃদ্ধি করা হয়েছে ২৪ হাজার নয় শত ৮১ টাকা। সে হিসেবে এ বছর ২০১৯ সালের প্যাকেজ-১ এর হজযাত্রীদের জন্য সর্বমোট খরচ প্রস্তাব করা হয়েছিল চার লাখ ৪২ হাজার নয় শত ১০ টাকা। কিন্তু এ বছর মন্ত্রিপরিষদ কর্তৃক প্যাকেজ-১ এর হজযাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ১৮ হাজার পাঁচ শত ১৬ টাকা। প্রকৃত হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৪ হাজার চার শত ১০ টাকা ব্যয় কমেছে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গত বছর ২০১৮ সালের প্যাকেজ-২ এর হজযাত্রীদের সর্বসাকুল্য ব্যয় নির্ধারণ করা হয়েছিল তিন লাখ ৩১ হাজার তিন শত ৬০ টাকা। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া প্রস্তাব করা হয়েছিল ১ লাখ ৪৮ হাজার ১৯১ টাকা যা গত বছরের তুলনায় ২০ হাজার টাকা বেশি। এর সাথে সৌদি আরব সরকার কর্তৃক কর বৃদ্ধি করা হয়েছে ১৯ হাজার ৩৫ টাকা। সে হিসেবে এ বছর ২০১৯ সালের প্যাকেজ-২ এর হজযাত্রীদের জন্য সর্বমোট খরচ প্রস্তাব করা হয়েছিল ৩ লাখ ৭০ হাজার ৩৯৫ টাকা। কিন্তু এ বছর মন্ত্রিপরিষদ কর্তৃক প্যাকেজ-২ এর হজযাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার টাকা। প্রকৃত হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৬ হাজার ৩৯৫ টাকা ব্যয় কমেছে। প্রতিমন্ত্রী আরো বলেন, মূলত রাজকীয় সৌদি সরকার কর্তৃক সার্ভিস চার্জ বৃদ্ধি, অতিরিক্ত কর আরোপ এবং পরিবহন ব্যয় গত বছরের দ্বিগুণের বেশি করায় ১৫ হাজার ৩২৬ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। গত বছরের অতিরিক্ত সার্ভিস চার্জের ওপর ১২ শতাংশ কর আরোপ করায় ৩ হাজার ৭০৯ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সৌদি সরকার কর্তৃক কর আরোপ করায় আরো ২৫ টাকা ২৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। প্যাকেজ-১ এর হজযাত্রীদের জন্য এ বছর ট্রেন ভাড়া শতভাগ বৃদ্ধি পাওয়ায় ট্রেন ভাড়া ৫ হাজার ৯৪৫ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়েছে। রাজকীয় সৌদি সরকার কর্তৃক সর্বমোট ২৫ হাজার ৬ টাকা ২৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। প্রতিমন্ত্রী বলেন, সৌদি সরকার কর্তৃক ব্যয় বৃদ্ধির বিষয়টি বাংলাদেশসহ পৃথিবীর সকল দেশের হজযাত্রীদের জন্য প্রযোজ্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ হবে সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২ এর সমান। কোনো মতেই এর নিচে নেওয়া যাবে না। কারণ তা করা হলে হজযাত্রীদের সেবার মান হ্রাস পাবে। হজযাত্রীরা ভোগান্তিতে পড়বে। যা কোনো মতেই সহ্য করা যায় না। সংবাদ ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat