ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক:– শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন। তিনি আজ রাজধানীর আজিমপুরে অগ্রণী স্কুল ও কলেজে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য পরিস্কার-পরিচ্ছন্নতা অন্যতম। প্রত্যেক সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ হবে। তিনি বলেন, এই ভাল চর্চাটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবারে শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠানকে পরিস্কার করার কাজে অংশ নিবেন। পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন থাকলে মনও ভাল থাকে। ভাল কাজ করার উৎসাহ তৈরি হয় বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সকল ভাল উদ্যোগের সাথে এ উদ্যোগটিও এগিয়ে যাবে এবং সফলতা লাভ করবে। মাননীয় প্রধানমন্ত্রী চান, সবাই যেন সমান সুযোগ পায়, সবাইকে নিয়ে দেশ এগিয়ে যাবে। ডা. দীপু মনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীরা দূরে থাকবে। বাল্যবিবাহও আমরা চাই না। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং অগ্রনী স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রেজাউজ্জামান ভ্ইূয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat