ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-২৭
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৬৮ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন নিউজিল্যান্ডের চ্যাটফিল্ড
স্পোর্ট ডেস্ক:-৬৮ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার ‘নায়েনে এক্সপ্রেস’ খ্যাত এউয়েন চ্যাটফিল্ড। শনিবার ওয়েলিংটনে নায়েনে ওল্ড বয়েজের জন্য সারা মাঠ দৌঁড়াতে বললে কষ্ট পেয়ে তিনি তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেন। স্থানীয় স্টাফ ডট কো ডট এনজেডকে তিনি বলেন, ‘হতে পারে এটা অর্থহীন। তবে এই ৬৮ বছর বয়সেও আমার একটা মান আছে এবং আমি সে মান অনুযায়ী খেলতে না পারলে এটাই অবসরের সঠিক সময় মনে করছি। ১৯৭৫ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর নিউজিল্যান্ডের হয়ে ৪৩ টেস্ট ও ১১৪টি ওয়ানডে খেলেছেন চ্যাটফিল্ড। কিংবদন্তী স্যার রিচার্ড হ্যাডলির সঙ্গেএকই দলে খেলেছেন তিনি। দেশের হয়ে নিজের সর্বশেষ ম্যাচ খেলেছেন ১৯৮৯ সালে। তিনি আরো বলেন, ‘নায়েনে এক্সপ্রেস কর্মশক্তি হারিয়ে ফেলেছে, এমন শিরোনাম হলেও আমি কিছু মনে করব না।’ একজন বোলার হিসেবে পরিচিত ছিলেন চ্যাটফিল্ড। তবে তার মতে নিজের সেরা অর্জন এসেছ ৬০ দশকের শেষ দিকে ব্যাট হাতে প্রথম সেঞ্চুরির মাধ্যমে। এরপর থেকে ব্যাটসম্যানে পরিনত হন এবং ১৯৬৮ সাল থেকে নিজের ক্লাবের হয়ে খেলছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat