ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৫
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভোটগ্রহণ শুরু
বিনোদন ডেস্ক:-বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৯-২০ মেয়াদের ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় প্রথম ভোট দেন পরিচালক শাহ মোহম্মদ সংগ্রাম। শুরুর দিকে প্রায় সব প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভোট দেওয়া শেষে সহ-সভাপতি পদপ্রার্থী ও প্রবীণ পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, শুরু থেকে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আশা করছি, শেষ পর্যন্ত এ আমেজ বিরাজ করবে। আমি ভোটারদের ব্যাপক সমর্থন পাচ্ছি। জয়ের ব্যাপারে আশাবাদী। সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদপ্রার্থী শাহীন কবির টুটল বলেন, পরিচালক সমিতির নির্বাচন সবসময় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এবারও ব্যতিক্রম ঘটছে না। আমি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। চলচ্চিত্র নির্মাদের সংগঠনটির দ্বিবার্ষিক এ নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন পরিষদের বিপরীতে লড়ছে বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী পরিষদ। এবার ১৯ পদের জন্য ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৩ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান ও বিএইচ নিশান। এছাড়া আপিল বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম। এ বোর্ডের সদস্য হয়েছেন আবু মুসা দেবু ও আজিজুর রহমান। মোট ভোটার সংখ্যা ৩৬২ জন। নির্বাচনে সভাপতি, মহাসচিবসহ মূল পদ ৯টি এবং নির্বাহী পরিষদের পদ ১০টি। ২০১৬ সালের নির্বাচনে তিনটি প্যানেল অংশ নেয়। প্যানেলগুলো হলো- আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার সভাপতি ও বদিউল আলম খোকন মহাসচিব পদে নির্বাচিত হন। দুই বছর পরপর ডিসেম্বরের শেষ শুক্রবার সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার থাকলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা পিছিয়ে ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat