ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-২৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণ নির্বাচিত করেছে উন্নত রাষ্ট্রের জন্য : কৃষিমন্ত্রী
নিউজ ডেস্ক:–‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। তারা আমাদেরকে নির্বাচিত করেছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে। বিগত দশ বছরের উন্নয়ন কর্মকা- দেখে তারা বিশ্বাস করেছে যে শেখ হাসিনার সরকারই জনগণের স্বপ্নপুরণের সরকার। উন্নয়নের মহাসড়কে গতি আরো বেগবান করতে জনগণ ভোটের মাধ্যমে এ মহান দায়িত্ব দিয়েছে এবং তা শতভাগ পালন করা হবে।’ কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক আজ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় রাণী ভবানী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ আর এ দেশে এখন ক্ষমতায় কৃষিবান্ধব সরকার। কৃষি ও কৃষকের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। কৃষিকে এখন আয়বর্ধক করতে হবে, কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে। এভাবে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৩০ সালে উন্নত রাষ্ট্রে উপনীত হতে হবে। নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খন্দকার শফি উদ্দিন মনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ও নাগরিক সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলহাজ¦ ছরোয়ার আলম খান আবু। অনুষ্ঠান শেষে স্থানীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মন্ত্রী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat