ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোয়াইন ফ্লু আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
আন্তর্জতিক ডেস্ক:- সোয়াইন ফ্লু আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমস-এ। বুধবার রাতে অমিত শাহ নিজেই টুইট করে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন। পাশাপাশি তিনি লিখেছেন, চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপা ও সকলের শুভকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠবো। হঠাৎ বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হওয়ায় বুধবার সকালে অমিত শাহকে এইমস-এ নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা জানান, অমিত শাহ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এইমস’র ডিরেক্টর রনদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে মেডিক্যাল টিম গঠন করে অমিত শাহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে। চিকিৎসা চলছে। প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat