ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-২৪
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিশু উন্নয়ন ও অটিজম বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন সায়মা ওয়াজেদ হোসেন
নিউজ ডেস্ক:–শিশু উন্নয়ন ও অটিজম বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন এশিয়া অঞ্চলে অটিজম বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন। আজ সকালে শিশু একাডেমিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও শিশু একাডেমির পরিচালক শিশু সাহিত্যিক আনজীর লিটন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন শিশু উন্নয়ন ও শিশু সুরক্ষামূলক প্রকল্প এবং কর্মসূচিসমূহের মধ্যে সমন্বয় ও একটি সমন্বিত গাইড লাইন প্রণয়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সূচনা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশন, অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন এবং এশিয়া অঞ্চলে অটিজম বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ হোসেন। সায়মা ওয়াজেদ হোসেন বক্তব্যে বলেন, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশুদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এ কার্যক্রম আরো গতিশীল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সচিব নাছিমা বেগম বলেন, সুষ্ঠু ও সুন্দর জাতি গঠনে নিরাপদ মাতৃত্ব অত্যন্ত জরুরি। নিরাপদ মাতৃত্ব শিশুদের ডিজঅ্যাবিলিটি কমিয়ে আনার লক্ষ্যে দেশের কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার স্থাপনে উদ্যোগ নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat