ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-২২
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার নৌকার গণজোয়ার কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না : তোফায়েল
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ১৯৭০ সালের নির্বাচনে যেমন জাতির জনকের নেতৃত্বে নৌকার গণপজায়ার সৃষ্টি হয়েছিলো, এবারো তেমনি শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার গণপজায়ার সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার পক্ষে নৌকার এই গণজোয়ারকে কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না। তোফায়েল আহমেদ শুক্রবার রাতে ভোলা পৌর শহরের ২নং ওয়ার্ড গজীপুর রোডের এক পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু ও পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান সভায় বক্তব্য দেন। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই আসন্ন নির্বাচনকে বানচাল করতে পারবেনা। ২০১৪ সালেও নির্বাচন বন্ধ করতে পারেনি এবারো কেউ পারবে না। আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবেই। সে নির্বাচনে মানুষ আওয়ামী লীগের পক্ষেই আবারো রায় দিবে বলে তোফায়েল আশাবাদ ব্যক্ত করেন। তোফায়েল বলেন, বিএনপি প্রার্থীরা নির্বাচনি মাঠে নেই। তারা সাধারণ মানুষের কাছে যেতে সাহস পায় না। কারণ তাদের অপকর্ম, অত্যাচার, নিষ্ঠুর কার্যকলাপ মানুষ প্রত্যাখান করেছে। জনগণ এখন এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। সেই ভয়ে তারা মানুষের কাছে যায় না। ড. কামালের আদর্শীক মৃত্যু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ প্রবীণ এই সদস্য বলেন, মানুষের দুইবার মৃত্যু হয়, একবার নীতিহীন হলে, আরেকবার সত্যিকারের মৃত্যু। তেমনি ড. কামালের আদর্শের মৃত্যু হয়েছে। তিনি খুনিদের সাথে জোট করেছেন। সারাদেশের মানুষ এখন তাকে ধিক্কার জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat