ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-২০
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন মন্ত্রণালয় চলতি অর্থবছরে ২১টি নতুন প্রকল্প বাস্তবায়ন করছে
নিউজ ডেস্ক:–নৌপরিবহন মন্ত্রণালয় ২০১৮-১৯ অর্থবছরে ২১টি নতুন প্রকল্প বাস্তবায়ন করছে। এজন্য ব্যয় হবে ১৭ হাজার ৭শত ৫৭ কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৯টি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৬টি, মংলা বন্দর কর্তৃপক্ষ ৩টি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং পায়রা বন্দর কর্তৃপক্ষ একটি করে প্রকল্প বাস্তবায়ন করছে। আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের জন্য ২০১৮-১৯ অর্থ বছরের অনুমোদিত ২১টি নতুন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ প্রকল্পের অর্থ সতর্কতার সাথে ব্যয় ও কাজের গুণগতমান বজায় রেখে যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। নৌপরিবহন সচিব এর সভাপতিত্বে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মফিজুল হক, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জাফর আলম এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) আলতাফ হোসেন এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat