ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-১৭
  • ৩৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিল্পী মনিরুল ইসলাম বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বের প্রতীক : সংস্কৃতি মন্ত্রী
নিউজ ডেস্ক:–সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, চিত্রশিল্পী মনিরুল ইসলাম বাংলাদেশ ও স্পেনের মধ্যে বন্ধুত্বের প্রতীক। স্পেন সরকার শিল্পী মনিরুল ইসলামকে সম্মানসূচক ‘রয়েল স্প্যানিশ অর্ডার অভ মেরিট’ পুরস্কারে ভূষিত করে সঠিক ও যথোপযুক্ত কাজ করেছে। এ পুরস্কার অর্জন দেশের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের। মন্ত্রী গতকাল রাতে রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলভারো ডি সালাস (অষাধৎড় ফব ঝধষধং) কর্তৃক তার বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিল্পী মনিরুল ইসলামের হাতে সম্মানসূচক ‘রয়েল স্প্যানিশ অর্ডার অভ মেরিট’ পুরস্কার প্রদানকালে এসব কথা বলেন। পুরস্কারপ্রাপ্ত শিল্পী মনিরুল ইসলাম বলেন, যেকোন ধরনের স্বীকৃতিই আনন্দের। আনন্দিত এ কারণে যে, স্পেন ও বাংলাদেশের বাইরেও আমার চিত্রকর্ম স্বীকৃতি পাচ্ছে, মূল্যায়িত হচ্ছে। উল্লেখ্য, শিল্পী মনিরুল ইসলাম ১৯৯৭ সালে স্পেনের রাষ্ট্রীয় পদক, ২০১০ সালে স্পেনের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা দ্য ক্রস অভ দ্য অফিসার অভ দ্য অর্ডার অভ কুইন ইসাবেলা পুরস্কার, ১৯৯৯ সালে বাংলাদেশে একুশে পদক ছাড়াও শিল্পকলা একাডেমি পদকসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat