ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-১৪
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালন করতে পারবেন
নিউজ ডেস্ক:–সৌদি আরব সফররত বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান জানিয়েছেন, ২০১৯ সালের (১৪৪০ হিজরি) বাংলাদেশ-সৌদি আরব দ্বিপাক্ষিক হজ চুক্তি গতকাল জেদ্দায় সম্পাদিত হয়েছে। চুক্তি অনুসারে এ বছর বাংলাদেশের জন্য কোটা নির্ধারিত হয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজে যেতে পারবেন। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব প্রদান করেন ধর্মসচিব মোঃ আনিছুর রহমান এবং সৌদি পক্ষের নেতৃত্ব প্রদান করেন সৌদি হজ ও ওমরাহ বিষয়ক প্রতিমন্ত্রী ড. আবদুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত। ধর্মসচিব মোঃ আনিছুর রহমান আরো জানান, চুক্তি অনুষ্ঠানকালে বাংলাদেশের পক্ষ থেকে ওআইসি’র নীতিমালা অনুসারে বাংলাদেশের মোট মুসলিম জনগোষ্ঠীর অনুপাত অনুসারে ১ লাখ ৪৬ হাজার জনের সুযোগ প্রদানের অনুরোধ করা হয়। সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশের ধর্মমন্ত্রীর মাধ্যমে আবেদন করার পরামর্শ প্রদান করেন। দ্বিপাক্ষিক চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশের হজযাত্রীদের জন্য মিনায় অবস্থানকালে উন্নতমানের বাংলাদেশি খাবার পরিবেশন; ট্রেন সার্ভিসের সুবিধা আরো বেশি সংখ্যক বাংলাদেশি হজযাত্রীকে প্রদান; বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের বাইরে অন্যান্য এয়ারলাইনসকে হজযাত্রী পরিবহনের অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হয়। এ ছাড়া মিনার তাবুতে দ্বিতল/তেতল খাটের বিষয়ে বাংলাদেশি হজযাত্রীদের অসুবিধার কথা তুলে ধরা হয়। এ বিষয়গুলো আরো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারি হজ এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ন্যূনতম ১০০ করার প্রস্তাব করা হয়। সৌদি আরবের পক্ষ থেকে এজেন্সিভিত্তিক পারফরমেন্স যাচাই সাপেক্ষে প্রস্তাব গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশে ও সৌদি আরবের পক্ষে হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat