ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেদের প্রতীকে শরিকরা নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি আওয়ামী লীগের কৌশল : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আসন ভাগাভাগির পরও বিভিন্ন আসনে শরিকরা নিজেদের প্রতীকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টিকে আওয়ামী লীগের ‘কৌশল’ হিসেবে অভিহিত করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের একটা কৌশল আছে। কৌশলটা তো বলব না। আমাদের সুস্পষ্ট কৌশল আছে। এমনিই ছেড়ে দিয়েছি আমরা? আমাদের প্রার্থীর বিরুদ্ধে অ্যালায়েন্স দাঁড়িয়ে গেছে, আমরা না বুঝে কি দিয়েছি এটা।’ ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার দেখা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট যদি নির্বাচন থেকে সরে যায়? তারপর? আবার বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরি করতে দেবো না। ‘বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমরা তাদের সরিয়ে দিতে যাবো কেন। না না, তারা যদি সরে যায়, সেই জন্যই আমরা জোটকে নিয়ে কৌশল করেছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ প্রয়োজন। সেজন্য সর্বাত্মক চেষ্টা চলছে। সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে, ইসিকে সহযোগিতা করবে সরকার। নির্বাচনী সহিংসতায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ। তবে এই পরিস্থিতিতে নেতা-কর্মীদের সংযত ও সহনশীল থাকার নির্দেশ দিয়েছি আমরা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব পক্ষকেই নির্বাচনী সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়ে আর্ল রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। তাই, সব পক্ষের উচিত নির্বাচনী সহিংসতা এড়িয়ে চলা। সহিংসতা গণতন্ত্রের কোনও পন্থা হতে পারে না। তাই নির্বাচনী সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র। আমরা সংঘাতহীন নির্বাচন দেখতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat