ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-০৯
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিউজ ডেস্ক:–চীনের শীর্ষ স্থানীয় সংগীত প্রতিষ্ঠান সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিক এর ভাইস-চেয়ারপার্সন অধ্যাপক জিয়ান হুয়া মিয়াও’র নেতৃতে একটি দল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. জ্যাং বোউ, লিন কিয়াওফুং এবং লিউ চ্যাং। এসময় ঢাবির সংগীত বিভাগের চেয়ারপার্সন মিসেস টুম্পা সমদ্দার, ড. মহসিনা আক্তার খানম সহ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের সংগীত প্রতিষ্ঠান সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিক-এর মধ্যে সঙ্গীত, নৃত্য, থিয়েটার ও চারুকলা বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় নিয়েও বৈঠকে মত বিনিময় করা হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেন্ট্রাল কনজারভেটরি অব মিউজিক-এর যৌথ উদ্যোগে চীনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তারা আলোচনা করেন। এসব বিষয়ে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও তারা ঐকমত্যে পৌঁছেন। উপাচার্য ঢাবির সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে চীনা প্রতিনিধি দলকে অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat