ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-০৮
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মনোনয়ন না দেওয়ায় বিএনপির গুলশান কার্যালয়ে ভাঙচুর
নিউজ ডেস্ক:–মনোনয়ন না দেওয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছেন দলটির তিন নেতার সমর্থকরা। এসময় তারা ইটপাটকেল নিক্ষেপ ও কার্যালয়টির গ্লাস ভাঙচুর করেন। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শেরপুর-২ আসনের মনোনয়নবঞ্চিত ফাহিম চৌধুরী, নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার ও গোপালগঞ্জের সেলিমুজ্জামান সেলিমের কয়েক হাজার সমর্থক এই হামলা চালিয়েছে। তারা রাজধানীর গুলশানে গিয়ে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করে। তাদের ছোড়া ইটের আঘাতে কার্যালয়ের জানালার কাঁচ ভেঙে যায়। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানসহ দলটির জ্যেষ্ঠ নেতারা ওই কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। এর আগে শনিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মনোনয়নবঞ্চিত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের কর্মী সমর্থকরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat