ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-০৩
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতিবন্ধী, নৃ-গোষ্ঠি এবং অনগ্রসর জাতি যেন চাকরি পায় নীতিমালা প্রস্তুত করছি : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক:–প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা পদ্ধতি বাতিল করা হলেও, আমরা প্রতিবন্ধী, নৃ-গোষ্ঠি এবং অনগ্রসর জাতি যেন চাকরি পায় আমরা সেই অনুযায়ী নীতিমালা প্রস্তুত করছি। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, প্রতিবন্ধীরা যাতে চাকরি পায় এবং চাকরি ক্ষেত্রে তাদের একটা অধিকার দেওয়া হয় সেই ব্যবস্থাটা অবশ্যই করা হবে। এবারে প্রতিবন্ধী দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন।’এ প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেছেন, আমদের একটা নির্দেশনা রয়েছে প্রতিটি স্থাপনা, যাতায়ত স্থানে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা যেনো থাকে, পাশাপাশি আরও সুযোগ সুবিধা যেনো থাকে তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে দৃষ্টি প্রতিবন্ধিদের ব্রেইল বইয়ের ব্যবস্থা, ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ, অটিজম সম্পর্কে সচেতনতা এবং বিভিন্ন এলাকায় কমিউনিটি ক্লিনিক আমরা করে দিয়েছি। ‘‘আমাদের কোনো শ্রেণির মানুষ অবহেলিত থাকবে না, সকলকেই মনে করতে হবে আমাদেরই আপনজন। আমাদের বৃত্তশীল মানুষদের যেনো প্রতিবন্ধীদের আপন করে নেওয়ার মানসিকতা গড়ে ওঠে।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat