ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-০১
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক স্তর থেকেই শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য : মোস্তাফা জব্বার
নিউজ ডেস্ক:–স্বডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। দক্ষ ও প্রযুক্তি উপযোগী জনসম্পদ তৈরির মাধ্যমে আধুনিক জাতি গঠনে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার ডিজিটাল রূপান্তর করতে হবে। এই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্র্রহণ ও বাস্তবায়ন শুরু হয়েছে। মন্ত্রী আজ ঢাকায় মিরপুরে ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটি (বিডিএসএস) আয়োজিত ‘শিক্ষাক্ষেত্রে ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের সুবিধা’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষকদের অবশ্যই ডিজিটাল প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। শিক্ষাব্যবস্থার মান বৃদ্ধি করতে শিক্ষকদের অবশ্যই ডিজিটাল শিক্ষা ভালোভাবে আয়ত্ত করতে হবে। তিনি বলেন, ২০১৯ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে। শিক্ষাক্ষেত্রে আধুনিক এবং গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ আজ ডিজিটাল শিল্প বিপ্লবে নেতৃত্বদানকারী দেশের কাতারে উপনীত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় রাজধানীর প্রায় ২৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং আইসিটি বিষয়ক শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং বিডিএসএস’র সভাপতি ইয়াহিয়া খান রিজন কর্মশালায় সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat