ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১১-২৪
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিবিয়ায় সন্দেহভাজন আইএস হামলায় নিহত ৯
আন্তর্জতিক ডেস্ক:-লিবিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর তাজেরবোতে সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের হামলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর অন্তত নয় সদস্য নিহত হয়েছে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। উক্তকর্মকর্তা আরো বলেন, চরমপন্থী দলের সদস্যরা বেসামরিক লোক ও একজন নিরাপত্তা প্রধানসহ আরো ১১ জনকে ‘অপহরণ’ করেছে। হামলাকারীরা মরু নগরীর একটি থানায় হামলা চালায়। ন্যাশনাল লিবিয়ান আর্মি (এএনএল)-এর স্বঘোষিত প্রধান খলিফা হাফতার বাহিনী তাজেরবো মরু অঞ্চল নিয়ন্ত্রণ করছে। রাজধানী ত্রিপোলীর প্রতিদ্বন্দ্বী প্রশাসন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফায়েজ আল সাররাজ নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। হাফতার অনুগত বাহিনীকে লক্ষ্য করে এক মাসেরও কম সময়ের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালানো হল। অক্টোবরে মধ্যাঞ্চলীয় কুফরায় আইএস এর হামলায় প্রথম হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়। আগস্ট মাসে অপর এক হামলায় এএনএল এর নয় সদস্যসহ ১১ জন নিহত হয়। আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। ২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফিকে উচ্ছেদ ও হত্যার পর থেকে লিবিয়ায় ক্ষমতার লড়াই, অস্থিরতা, নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে এবং দেশটি সর্বোপরি জিহাদিদের জন্য একটি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat