ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১১-২০
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জাতীয় অগ্রগতি অর্জিত হয়েছে ১৩ দশমিক ৭৫ ভাগ
নিউজ ডেস্ক:-২০১৮-১৯ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের মোট ৪০টি প্রকল্পে বরাদ্দ আছে প্রায় ৮১৭ কোটি ৭৮ লাখ টাকা এবং অক্টোবর মাস পর্যন্ত ব্যয় হয়েছে মোট ১২২ কোটি ৬০ লক্ষাধিক টাকা। উল্লেখ্য, বিগত ২০১৭-১৮ অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৪৪টি প্রকল্পে সর্বমোট ৯৭৭ কোটি ৭১ লাখ টাকা বরাদ্দ ছিল এবং অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছিল মোট ১৩৯ কোটি ৩০ লক্ষাধিক টাকা। চলতি অর্থবছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ৪০টি প্রকল্পের বাস্তবায়নে জাতীয় অগ্রগতি অর্জিত হয়েছে ১৩ দশমিক ৭৫ ভাগ। চলতি অর্থবছরে প্রাণিসম্পদ উপখাতের নির্ধারিত ২০টি প্রকল্পে বরাদ্দকৃত প্রায় ৩৭৭ কোটি ৬ লাখ টাকার মধ্যে অক্টোবর মাস পর্যন্ত ৪ মাসে ব্যয় হয়েছে প্রায় ৬৪ কোটি সাড়ে ৫৫ লক্ষাধিক টাকা। এর মধ্যে প্রাণিসম্পদ উপখাতের ২০ প্রকল্পে বরাদ্দ ছিল ৪৯২ কোটি ৮৮ লাখ টাকা এবং এ উপখাতে একই সময়ে ব্যয় হয়েছিল মোট ৭৪ কোটি পৌনে ১৬ লাখ টাকা। আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক এডিপি সভায় এসব তথ্য জানানো হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সভায় সভাপতিত্ব করেন। ২০১৮-১৯ অর্থবছরে প্রাণিউপখাতভুক্ত ২০টি প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করছে ৩টি সংস্থা। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদফতর ১৩টি প্রকল্পে বরাদ্দকৃত ৩৩৯ কোটি ৭ লাখ টাকার মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় করেছে ৬০ কোটি ২০ লক্ষাধিক টাকা। গত অর্থবছরে ১৫টি প্রকল্পে এ ব্যয়ের পরিমাণ ছিল ৭০ কোটি পৌনে ৩৯ লাখ টাকা। পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর আওতায় ৬টি প্রকল্পে বরাদ্দকৃত ৩০ কোটি ৭২ লাখ টাকার মধ্যে অক্টোবর পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৩৩ লাখ টাকা। গত অর্থবছরে ৫টি প্রকল্পে এ ব্যয় ছিল প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat