ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১১-১৯
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ডিএমপি’র ট্রাফিক অভিযানে ৩২লাখ ১৬হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক:-রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩২ লাখ ১৬ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। এসময় ৪ হাজার ৬০টি মামলা করা হয়। এই অভিযানে ৪৬টি গাড়ি ডাম্পিং ও ৮১৪টি গাড়ি রেকার করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৭৩টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৯টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ১৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানা যায়, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ২০৮টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০১টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৬টি মামলা দেওয়া হয়। রোববার দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেছে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat