ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১১
  • ৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের ভাবনায় শুধুই জয়
স্পোর্ট ডেস্ক:-সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় হতাশার অধ্যায়। দুই ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে এখন ভীষণ চাপে বাংলাদেশ। আর তাতেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা স্বাগতিকদের। সিরিজ হার এড়াতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, মিরপুর টেস্টে জয় পেতে নিজেদের সেরাটা নিংড়ে দিতে চায় বাংলাদেশ। ব্যাটিং দুর্দশা কাটিয়ে প্রতিপক্ষকে শক্তভাবে জবাব দিতে চান মাহমুদউল্লাহ-মুশফিকরা।
গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা। আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখানে অন্য কোন সুযোগ নেই।’
জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের লজ্জা এড়াতে দলের সবাই একাট্টা। অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমাদের দেশের প্লেয়াররা সবসময় সামর্থ্যের ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।’  সিলেটের মতো মিরপুরেও টস গুরুত্বপূর্ণ হতে পারে। টস জিতলে আগে ব্যাটিং করতে চান মাহমুদউল্লাহ। উইকেটের আচরণ, কন্ডিশন বিবেচনায় আজ বাংলাদেশের একাদশে থাকতে পারে কয়েকটি পরিবর্তন। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক এমনই আভাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat