ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৯-২৩
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারে ট্রাকচাপায় তৈরি পোশাক শ্রমিকের পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিনিধি:-ঢাকার অদূরে সাভারে ট্রাকচাপায় এক তৈরি পোশাক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড দিয়ে হাসিনা বেগম (২৬) নামের ওই পোশাক শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। এনাম মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  নাছির আহমেদ বলেন, আহত ওই শ্রমিককে সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়েছে। খুব সম্ভবত তাঁর পা কেটে ফেলতে হবে। হাসিনা বেগম সাভারের গেণ্ডা এলাকায় ডাইনামিক সোয়েটারের হেলপার পদে কর্মরত ছিলেন। তিনি সাভারের বনপুকুর এলাকায় আবদুল খালেকের বাসায় একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় আজ সকালে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ছাড়া প্রাইভেটকার ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে আশুলিয়ার বিশমাইল এলাকায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। ওসি বলেন, ওই দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat