ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৭-১৪
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৪ রানে থামালেন মিরাজ-জায়েদ
স্পোর্ট ডেস্ক:- মেহেদি হাসান মিরাজ ও আবু জায়েদের বোলিংয়ের কাছে দ্বিতীয় দিনে এসে বেশ নাকানি-চুবানি খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই ক্রেই ব্রাথওয়েটের সেঞ্চুরিতে আগের দিনের চার উইকেটে ২৯৫ রান করা ক্যারিবীয়রা আজ শুক্রবার ৩৫৪ রানেই প্রথম ইনিংস শেষ করেছে। অর্থাৎ দ্বিতীয় দিনে মাত্র ৫৯ রানের মধ্যে বাকি ছয় উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জ্যাসন হোল্ডার অপরাজিত ৩৩ রান না করলে স্কোরটা আরও কম হতে পারতো। কারণ ৩১৯ রানেই নবম উইকেটের পতন হয়েছিল ক্যারিবীয়দের। এরপর শ্যানন গ্যাব্রিয়েলকে নিয়ে শেষ উইকেটে হোল্ডার যোগ করেন ৩৫ রান। আগের দিন ৮৪ রান করে অপরাজিত থাকা হেটমায়ের এদিন ৮৬ রান তুলে আউট হন। বাংলাদেশর বোলারদের মধ্যে আগের দিন তিন উইকেট নেয়া মেহেদি হাসান মিরাজ এদিন আরও দুই উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেছেন। এছাড়া আবু জায়েদ তিনটি ও তাইজুল দুটি করে উইকেট নেন।
পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৭৯ রান। মাত্র ২০ রানে লিটন ও মুমিনুল ফিরে যাওয়ার পর সাকিব-তামিম দলের হাল ধরেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat