ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৭-০২
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আত্রাইয়ে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:-  নওগাঁর আত্রাইয়ে বিষধর গোখরা সাপের দংশনে মাজেদা খাতুন (৬৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মদনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মাজেদা খাতুন মদনডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।
গৃহবধূর পরিবার ও সংশ্লিষ্ট ইউপি সদস্য বেদারুল ইসলাম জানান, সোমবার সকালে পরিবারের লোকজনের খাবার তৈরির জন্য মাজেদা খাতুন রান্না ঘরে গেলে বিষধর গোখরা সাপে তাকে দংশন করে। স্বজনরা প্রথমে তাকে দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথ মধ্যে তার মৃত্যু হয়।
আত্রাই থানারা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat