ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৭-০১
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আড়াই শতাংশ সুদে ঋণ পাবেন পাট চাষি ও ব্যবসায়ীরা
স্পোর্ট ডেস্ক:-  পাট শিল্পের উন্নয়নের জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ১০ হাজার কোটি টাকার এ তহবিল থেকে সুদ ভর্তুকির পর আড়াই শতাংশ হারে ঋণ পাবেন পাট চাষি থেকে শুরু করে ব্যবসায়ীরা। গঠিত নীতিমালা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে বস্ত্র ও পাট মন্ত্রণালয় পাট শিল্পের উন্নয়নের জন্য ২ শতাংশ সুদে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের জন্য বিজেএমসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসানকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি চারটি সভার মাধ্যমে এ নীতিমালা প্রণয়ন করে।
নীতিমালায় বলা হয়েছে, যেহেতু এটি একটি বিশেষ তহবিল এবং প্রায় সংকটাপন্ন পাট খাতকে এগিয়ে নেওয়ার জন্য এটি প্রণয়ন করা হচ্ছে, সেহেতু বাংলাদেশ ব্যাংকের পরিচালন ব্যয় ২ শতাংশ এবং তফসিলি ব্যাংকের পরিচালন ব্যয় ৩ শতাংশসহ মোট সুদ ৫ শতাংশ সুদ হবে। তবে এর অর্ধেক সুদ ভর্তুকি হিসাবে সরকারি তহবিল থেকে গ্রাহক পর্যায়ে পরিশোধ করা হবে। অর্থাত্ বাংলাদেশ ব্যাংকের পরিচালনা ব্যয়ের ১ শতাংশ এবং তফসিলি ব্যাংকের পরিচালনা ব্যয়ের ১ দশমিক ৫ শতাংশ সরকারি তহবিল থেকে সুদ ভর্তুকি হিসেবে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকগুলোকে প্রদান করা হবে। ফলে গ্রাহক পর্যায়ে আড়াই শতাংশ ঋণগ্রহীতা পরিশোধ করবে।
নীতিমালায় আরও বলা হয়, ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ী পরিমাণের জন্য অতিরিক্ত ৫ শতাংশ হারে সুদ আরোপ হবে। অতিরিক্ত অর্জিত এ সুদ বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের মধ্যে যথাক্রমে ২ এবং ৩ শতাংশ হারে বণ্টন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat