ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৬
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অ্যান্টিগায় পৌঁছেছে বাংলাদেশ দল, আগামীকাল প্রস্তুতি ম্যাচ
স্পোর্ট ডেস্ক:-  দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গত ২৩ জুন রাতে ঢাকা থেকে দুবাই হয়ে নিউইয়র্ক গিয়েছেন ক্রিকেটাররা। নিউইয়র্কে একদিন অবস্থানের পর গতকাল অ্যান্টিগা গিয়েছেন সাকিব-তামিমরা।
গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৪টায় প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগায় পৌঁছেছেন ক্রিকেটাররা। স্থানীয় জলি বিচ রিসোর্টে উঠেছে বাংলাদেশ দল। গতকাল স্থানীয় সময় ২টা থেকে ৫টা পর্যন্ত অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুশীলন করেছে সাকিব আল হাসানের দল। নিউইয়র্ক থেকেই দলের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব। দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গতকাল এসব তথ্য জানিয়েছেন।
এদিকে আগামীকাল প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগার স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচ। দুই দিনব্যাপী (২৭-২৮ জুন) প্রস্তুতি ম্যাচই কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্য টাইগারদের বড় সুযোগ। ৪ জুলাই অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ জুলাই জ্যামাইকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat