ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৯
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ভিআইপি থ্রি’ নিয়ে আসছেন ধানুশ
বিনোদন ডেস্ক :- ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ। প্রযোজক, গীতিকার ও সংগীতশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০০২ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। তারপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। ধানুশ অভিনীত জনিপ্রয় সিনেমার মধ্যে অন্যতম ‘ভিআইপি’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন তিনি। এটি পরিচালনা করেন বেলরাজ। ৮০ মিলিয়ন রুপি বাজেটের এ সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৫৩০ মিলিয়ন রুপি। ‘ভিআইপি’ সিনেমাটি বক্স অফিসে সফলতা ও জনপ্রিয়তা পাওয়ার পর তিন বছরের বিরতি নেন ধানুশ। ২০১৭ সালে নির্মিত হয় সিনেমাটির সিক্যুয়েল ‘ভিআইপি টু’। ৮ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি নির্মাণ করেন সৌন্দর্য রজনীকান্ত। আগের মতো ‘ভিআইপি টু’ সিনেমাটিও মুক্তির পর দর্শকপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় কিস্তি। সম্প্রতি ধানুশ তার পরবর্তী নতুন সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভিআইপি টু’ সিনেমা মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছেন তাতে মুগ্ধ ধানুশ। তা ছাড়া বক্স অফিসও শাসন করেছে সিনেমাটি। তারই ধারাবাহিকতায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির পরবর্তী সিক্যুয়েল  তবে সিনেমাটি কে পরিচালনা করবেন কিংবা এতে কে কে অভিনয় করবেন এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি। কাজের দিক থেকে ধানুশ বর্তমানে তামিল ভাষার ‘বাডা চেন্নাই’, ‘মারি টু’, ‘এনাই নোকি পায়ুম থোটা’ ও ফ্রেঞ্চ ভাষার ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব ফকির’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অব ফকির’ সিনেমাটি আগামী ৩০ মে মুক্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat