ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৫
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে দুই জেএমবি সদস্যসহ গ্রেপ্তার ৯৪
নিজস্ব প্রতিনিধি:- রাজশাহীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তালিকাভুক্ত দুই সদস্যসহ ৯৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজশাহী মহানগর ও জেলা পুলিশ আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে জেলা ৫১ এবং মহানগর পুলিশ ৪৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুই জেএমবি সদস্য হলেন- জেলার পুঠিয়া উপজেলার তাড়াস গ্রামের জালাল উদ্দিন (৫৫) ও তার ছেলে মো. হাবিব (৩০)। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তারা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। এছাড়া জেলার চারঘাট থানা পুলিশ শাহীন কামাল (৪৫) নামে এক জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে। উপজেলার আসগরপুর বাজারে তার বাড়ি। জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, এই দুই জেএমবি ও এক জামায়াত কর্মী ছাড়াও আরও ৪৮ জনকে গ্রেপ্তার করেছে জেলার আট থানা ও ডিবি পুলিশ। এদের বেশিরভাগই গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, আরএমপির ১২ থানা ও ডিবি পুলিশ মোট ৪৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে অধিকাংশই পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া কিছু ব্যক্তিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat