ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন
নিজস্ব প্রতিনিধি:-  পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন। বৃহস্পতিবার বন অধিদপ্তরে টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫ অর্জনে সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে বলে মন্তব্য করে বনমন্ত্রী বলেন, জাতিসংঘ আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি ধরে রাখতে হলে ২০২১ সাল পর্যন্ত উন্নয়নের সবগুলো সূচক ধরে রাখতে হবে। বনমন্ত্রী আরো বলেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির জন্য উন্নত দেশসমূহ দায়ী। ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা জলবায়ু ঝুঁকিতে আছি। কিন্তু আমাদের অর্থনীতিকে উন্নত করতে হলে অবশ্যই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে পরিবেশ রক্ষা করে। আমাদের মাটি, বায়ু ও পানিকে দূষণমুক্ত রেখে উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মধ্যম আয়ের দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat