ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক:- সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েল ওই ঘাঁটিতে আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে যার মধ্যে পাঁচটি ভূপাতিত করতে সক্ষম হয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আজ সোমবার দুটি ইসরায়েলি এফ-১৫ যুদ্ধবিমান লেবাননের আকাশ থেকে সিরিয়ার টি-ফোর বিমানঘাঁটিতে হামলা চালায়। বিমানগুলো সিরিয়ার আকাশে প্রবেশ করেনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আটটির মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছিল, বিমানঘাঁটিতে হামলার জন্য মার্কিন বাহিনীকে সন্দেহ করা হচ্ছে। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পরে সিরিয়ার সরকারি গণমাধ্যমগুলো বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এ হামলা চালিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টা পরই এ হামলা হলো। দামেস্কের কাছে রাসায়নিক হামলা হয়েছে দাবি করে ট্রাম্প  বলেছেন, এর জন্য সিরিয়া সরকারকে চড়া মূল্য দিতে হবে। পূর্ব ঘৌতার দুমা শহরে যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয় বাহিনী চূড়ান্ত বিজয়ের পথে রয়েছে তখন রাসায়নিক হামলার অভিযোগ তোলা হয়েছে। সূত্র: পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat