ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘নায়ক’ হতে পারলেন না মোস্তাফিজ
স্পোর্ট ডেস্ক: - ‘নায়ক’ হতে পারলেন না মোস্তাফিজুর রহমান। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাই সুপার কিংসের কাছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল এক উইকেটে। ম্যাচটিতে ৩.৫ ওভার বল করে ৩৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান।
এদিন শেষ ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল সাত রান। হাতে এক উইকেট। এসময় অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন মোস্তাফিজুর রহমানের হাতে। ওভারের প্রথম তিনটি বল ডট হয়। চতুর্থ বলে ছক্কা হাঁকান কেদার যাদব। পঞ্চম বলে চার মেরে দলকে জিতিয়ে দেন তিনি। অবশ্য চেন্নাইয়ের জয়ের মূল নায়ক ডোয়াইন ব্রাভো। ৩০ বল খেলে ৬৮ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে তিনি তিনটি চার ও সাতটি ছক্কা হাঁকান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৬৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ডোয়াইন ব্রাভো। ২৪ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব। আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে এদিন চার ওভার বল করে ২৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন মায়াঙ্ক মারকান্দে। এছাড়া মোস্তাফিজুর রহমান ১টি, হার্দিক পান্ডিয়া ৩টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি ও মিচেল ম্যাকক্লেনাঘান ১টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পক্ষে ইশান কিষাণ ২৯ বল খেলে ৪০ রান করেন। ২৯ বল খেলে ৪৩ রান করেন সূর্যকুমার যাদব। ২২ বল খেলে ৪১ রান করে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডিয়া। চেন্নাই সুপার কিংসের পক্ষে দীপক চাহার ১টি, শেন ওয়াটসন ২টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat