ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংঘাত ছাড়া থাকতে পারেন না ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক:- সংঘাত ছাড়া প্রায় একটি দিনও কাটছে না ট্রাম্প প্রশাসনের৷ চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের পাশাপাশি প্রতিবেশী মেক্সিকোর সঙ্গে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে৷ এখনো পর্যন্ত ট্রাম্প তার নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে ম্যাক্সিকো সীমান্তে দেয়াল তৈরির কাজ করতে পারেননি৷ তবে অবৈধ অভিবাসন রুখতে মেক্সিকো সীমান্তে সেনাবাহিনী নিয়োগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি সংকটের আকার নিয়েছে৷ তার মতে, সেখানে আইনের শাসনের অভাব অ্যামেরিকার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ক্ষতি করছে৷ এ প্রসঙ্গে তিনি পূর্বসূরি ওবামা প্রশাসনেরও সমালোচনা করেন৷ ২০১০ সাল থেকেই আশ্রয়প্রার্থীরা বছরে একবার দলবদ্ধভাবে ‘ক্যারাভান’ হিসেবে মার্কিন সীমান্তের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ নিজেদের করুণ পরিস্থিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতেই এই অভিযান চালানো হয়৷ দলের নেতারা বুধবার বলেছেন, প্রায় ৮০ শতাংশ আশ্রয়প্রার্থী আপাতত মেক্সিকোয় থেকে যাবে৷ এই ঘোষণার পর মেক্সিকোয় তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ সে দেশের সংসদে দলমত নির্বিশেষে একটি প্রস্তাব পাশ করা হয়েছে৷ তাতে সরকারের উদ্দেশ্যে অভিবাসন ও নিরাপত্তার ক্ষেত্রে অ্যামেরিকার সঙ্গে সহযোগিতা বন্ধ করার ডাক দেওয়া হয়েছে৷ সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান লাউরা রোহাস বলেন, শুরু থেকেই লাগাতার তর্জনগর্জন করে ট্রাম্প মেক্সিকোর প্রতি অশ্রদ্ধা ও অপমানজনক আচরণ করে চলেছেন৷ কিছু ভুল ধারণা ও ভুল তথ্যের বিরুদ্ধে তিনি একের পর এক হুমকি দিয়ে চলেছেন৷ সংসদের এই প্রস্তাব কার্যকর করার কোনো বাধ্যবাধকতা সরকারের নেই৷ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে পরিকল্পনার বিষয়ে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে৷ ‘ক্যারাভান’ নিয়ে ট্রাম্প প্রশাসনের ‘মাত্রাতিরিক্ত’ প্রতিক্রিয়ার সমালোচনা করে মেক্সিকো বলেছে, নভেম্বর মাসে সে দেশের নির্বাচনে রিপাবলিকান দলের ভরাডুবি এড়াতেই ট্রাম্প এমন তর্জনগর্জন করছে৷ মেক্সিকোয় আগামী ১লা জুলাই প্রেসিডেন্ট নির্বাচন৷ সব রাজনৈতিক শিবিরই ট্রাম্প প্রশাসনের আচরণ নিয়ে সোচ্চার হয়ে উঠেছে। শুধু ম্যাক্সিকো আর চীন নয়। ক্ষমতায় আসার পর থেকেই যুদ্ধাংদেহী মনোভাব প্রকাশ করে চলেছেন ট্রাম্প। সূত্র: ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat