ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে উড়ছেন গোল মেশিন সাবিনা
স্পোর্টস ডেস্ক:- ভিসা জটিলতায় ভারত যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল তার। শেষ পর্যন্ত লিগ শুরুর একদিন আগে ভারতে পৌঁছায় সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকার। প্রথম ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। গোল পাননি। ৫-০ ব্যবধানে হেরেছিল তামিলনাড়ুর দল সিথু এফসি। পরের ম্যাচে একাদশে সুযোগ পেয়ে করেন ১ গোল। তার পরের ম্যাচে আরো ১ গোল। আর নিজের চতুর্থ ম্যাচে বুধবার করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে জয় পায় সিথু এফসি। নিশ্চিত করে সেমিফাইনাল। আজ শুক্রবার সিথুর হয়ে নিজের পঞ্চম ম্যাচে মাঠে নামেন তিনি। আজও করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে সিথু এফসি জয় পেয়েছে ৩-১ ব্যবধানে, ইন্দিরা গান্ধী একাডেমির বিপক্ষে। লিগে এটা সিথুর টানা চতুর্থ জয়। আর সাবিনার ষষ্ঠ গোল। ১০ এপ্রিল ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে সিথুর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন। ৫ ম্যাচের ৪টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাবিনাদের দল। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইস্টার্ন স্পোর্টিং। শুক্রবার ম্যাচের ২৭ মিনিটে সিথুর অধিনায়ক ইন্দুমতি গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় ইন্দিরা গান্ধী একাডেমি। বিরতির পর সাবিনা জোড়া গোল করে সিথুকে ৩-১ ব্যবধানে জেতান। আজও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করে পাননি ম্যাচসেরার পুরস্কার। ফাইনাল রাউন্ড শেষে শেষ চারে ওঠা দলগুলোর সেমিফাইনাল ম্যাচ হবে ১১ এপ্রিল। আর ফাইনাল হবে ১৪ মার্চ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat