ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মায়ের মৃতদেহ দু’বছর ফ্রিজে রাখল ছেলে
আন্তর্জাতিক ডেস্ক:- কলকাতার বেহালায় বাড়ির ভেতর ফ্রিজের মধ্য থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রায় তিন বছর ধরে মায়ের মৃতদেহটি সংরক্ষন করে রাখে তারই ছেলে শুভব্রত। গত বুধবার রাতে বেহালা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। শুভব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্র বলছে, বাবা-মায়ের সঙ্গে থাকতেন শুভব্রত মজুমদার। বাবা গোপাল মজুমদার (৭৯) ও মা বীণাদেবী সরকারি চাকরি করতেন। দু’জনে ফুড ডিপার্টমেন্টে ছিলেন। ২ বছর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বীণাদেবী। সেখানেই মৃত্যু হয় তার।
মায়ের মৃতদেহ নিয়ে বাড়িতে চলে আসেন শুভব্রত। কিন্তু, তার মৃতদেহ দাহ করা হয়েছিল কিনা কেউ জানেন না। প্রতিবেশীরা এই প্রসঙ্গে জানান, একা একা থাকার অভ্যাস ছিল শুভব্রতর। মায়ের কথা জিজ্ঞেস করলে বলতো, মাকে পিস হেভেনে রেখেছি। পুলিশ সূত্র বলছে, শুভব্রতর পড়াশোনা লেদার টেকনোলজি নিয়ে। তার ঘরে তল্লাশি চালিয়ে একাধিক কেমিক্যালের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে শুভব্রত জানায়, তার বিশ্বাস তার মা বেঁচে উঠবেন। এমনকি দেহে যাতে পচন না ধরে তার জন্য মায়ের পেটের উপরের অংশ থেকে নাভি পর্যন্ত কেটে নাড়িভুঁড়ি, পাকস্থলী সহ শরীরের ভিতরের দ্রুত পচনশীল অংশগুলি বের করে দিয়েছিল সে। লেদার টেকনোলজি নিয়ে পড়া মেধাবী ছেলে শুভব্রত এমন কেন করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বেহালা পুলিশ। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat