ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০২-১৮
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেকর্ড করল বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক:-  লা লিগায় এর আগে টানা দুই ম্যাচ ড্র করেছিল বার্সেলোনা। পর পর দুই ম্যাচে হোঁচট খেয়েও খুব একটা পিছিয়ে পড়েনি তারা, লিগে শীর্ষস্থানটা ঠিকই ধরে রেখেছে। আশার কথা, আবার তারা জয়ে ফিরেছে। তারা ২-০ গোলে হারিয়েছে এইবারকে। এই জয়ের সুবাদে লিওনেল মেসির দল করেছে একটি রেকর্ডও। লিগে টানা ৩১ ম্যাচ অপরাজিত রয়েছে কাতালান ক্লাবটি। অবশ্য এই ম্যাচে ড্র হলেও চলত। তবে জয় দিয়েই দ্বিতীয়বার এই রেকর্ড উদযাপন করে বার্সা। এর আগে ২০১০-১১ মৌসুমেও এমন রেকর্ড গড়েছিল তারা। সেবার দলটির কোচ ছিলেন গার্দিওয়ালা।এদিন ম্যাচের ১৬ মিনিটে প্রথম সুযোগেই গোল পেয়ে যায় বার্সেলোনা। মেসির ক্রসে সুয়ারেজ প্লেসিং শটে গোল করেন। তাঁর চমৎকার শট প্রতিপক্ষ গোলরক্ষক শতচেষ্টা করেও আটকাতে পারেননি।প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ৩৭ মিনিটে সুয়ারেজের পাসে মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য রক্ষা পায় এইবার।দ্বিতীয়ার্ধে যখন ম্যাচে ফিরতে কিছুটা চেষ্টা করছিল, তখনই একটা ধাক্কা লাগে এইবার শিবিরে। পাপে দিউপ লাল কার্ডে পেয়ে বেরিয়ে গেলে ১০ জনের দল পরিণত হয় তারা। পরে দলের কোচও ডাগআউট থেকে বহিষ্কৃত হন।শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে বার্সা গোল ব্যবধান দ্বিগুণ করে আলবার চমৎকার একটি গোলে। ৮৮ মিনিটে কুতিনহোর দারুণ এক ক্রস থেকে পাওয়া বল জালে জড়াতে একটুও ভুল করেননি তিনি।এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তারা ১৯ ম্যাচ জিতেছে এবং পাঁচ ম্যাচে ড্র করেছে। অ্যাথলেটিকো মাদ্রিদ ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। আর রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪২ পয়েন্ট, তারা আছে চতুর্থ স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat