ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৯-২০
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিনিধি:-প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে শ্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে বিচারক আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। আজ বুধবার বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।বিচারিক আদালতে মামলাটি বদলি হয়ে আসার পর বুধবার মামলাটিতে বাদীপক্ষ ও আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। কিন্তু আসামিপক্ষ আদালতে হাজির হননি এবং কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করেননি। মামলার ধার্য তারিখে তারা উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন।এর আগে গত ৩১ মে বাংলাদেশ ছাত্র লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে মামলাটি দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat